বাংলাগেজেট রিপোর্ট : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ১ লাখ লোকের সাথে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে এই ইফতারে যোগ দিবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে তিনদিনের সফরে বাংলাদেশ আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, “কাল বিকেল ৫টায় বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে জাতিসংঘের মহাসচিবের। তিন দিনের সফরে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচিতে অংশ নেবেন।”
জানা গেছে, ১৪ মার্চ সকালে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে পররাষ্ট্র উপদেষ্টা ও উচ্চ প্রতিনিধি সঙ্গে বৈঠক করবেন অ্যান্তোনিও গুতেরেস। এরপরপ্রধান উপদেষ্টার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করবেন। পরে জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা একসঙ্গে কক্সবাজারের উদ্দেশে রওনা হবেন এবং সন্ধ্যায় ঢাকায় ফিরে আসবেন। কক্সবাজারে গিয়ে রোহিঙ্গাদের সাথে ইফতার করার পাশাপাশি মডেল মসজিদ উদ্বোধন করবেন ড. মুহাম্মদ ইউনূস।



