spot_img
Wednesday, May 6, 2026
Homeখেলাধুলাআইপিএলে ব্যাটসম্যান হিসেবে খেলবেন মার্শ

আইপিএলে ব্যাটসম্যান হিসেবে খেলবেন মার্শ

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার পেস বোলিং অলরাউন্ডার মিচেল মার্শ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শুধু একজন ব্যাটার হিসেবে খেলার ছাড়পত্র পেলেন।

আগামী আইপিএলে লক্ষ্মৌ সুপার জায়ান্টসের হয়ে খেলবেন তিনি। সর্বশেষ নিলাম থেকে ৩ কোটি ৪০ লাখ রুপিতে মার্শকে দলে নেয় লক্ষ্মৌ।

জানুয়ারিতে বিগ ব্যাশ খেলার সময় পিঠের নিচের অংশের ইনজুরিতে পড়েন মার্শ। এরপর শ্রীলংকা সফর ও চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে পড়েন।

আইপিএলের আগামী আসরে মার্শের খেলা নিয়ে শঙ্কা ছিল। অনিশ্চয়তা কাটিয়ে আইপিএলে খেলার অনুমতি পেয়েছেন । তবে শুধু একজন ব্যাটসম্যান হিসেবে খেলতে হবে মার্শকে।

আগামী ১৮ মার্চ লক্ষ্মৌ দলের অনুশীলন ক্যাম্পে মার্শ যোগ দিবেন। ২০২৩ সালের জুলাইয়ে লক্ষ্মৌর কোচ হিসেবে দায়িত্ব নেন মার্শ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments