spot_img
Wednesday, May 6, 2026
Homeজাতীয়ফিলিস্তিনের এপর বর্বর ইসরাইলি গণহত্যার নিন্দায় সারাদেশে প্রতিবাদের ঝড়

ফিলিস্তিনের এপর বর্বর ইসরাইলি গণহত্যার নিন্দায় সারাদেশে প্রতিবাদের ঝড়

বাংলাগেজেট রিপোর্ট : ফিলিস্তিনের নিরীহ জনগনের ওপর বর্বর ইসরাইলি হামলায় গণহত্যার প্রতিবাদে সারাদেশে প্রতিবাদের ঝড় উঠেছে। সন্ত্রাসী ইসরাইলি নেতানিয়াহুর ফাঁসির দাবিতে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পবিত্র জুম্মার দিন রাজপথে ফেটে পড়েন। নারায়ে তাকবির আল্লাহু আকবার বলে স্লোগান দিয়ে খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ একটি মিছিল নিয়ে পল্টন মোড় প্রদক্ষিণ করে।
ইসরাইলি হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরী আয়োজিত প্রতিবাদ সমাবেশে যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। আল্লামা মামুনুল হক বলেন, হৃদয়ে রক্তক্ষরণ নিয়ে ফিলিস্তিনিদের শাহাদাতের বদলা নেওয়ার আমরা শপথ নিচ্ছি। তিনি জাতিসংঘকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আপনাদের স্পষ্ট বার্তা দিতে চাই ফিলিস্তিনিদের যুদ্ধের দাবানল সারাবিশ্বে ছড়িয়ে পড়তে পারে।
তিনি আরো বলেন, ফিলিস্তিনি-গাজায় মুসলিম হত্যাকাণ্ড বন্ধের জন্য বাংলাদেশ থেকে মুজাহিদদের ডাক দিন। তিনি বলেন, মাহে রমজানে ভারতের মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলার পাঁয়তারা করা হচ্ছে।
খেলাফত মজলিসের মিছিলে অংশ নিয়ে মুসল্লিরা ইসরায়েলবিরোধী বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে ছিল বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার-ফেস্টুন। মিছিলকারীরা ইসরায়েলকে নিষিদ্ধ এবং নেতানিয়াহুর বিচার দাবি করেন।
এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় জুমার নামাজের পর বিক্ষোভ করেছেন সাধারণ মুসল্লিরা। এ সময় তারা গাজার মুসলিমদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments