বাংলাগেজেট রিপোর্ট : রাজধানী ঢাকার হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রতি বছরের ন্যায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ঈদের জামাতে অংশ নিতে পারেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সোমবার সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। এদিন বিকেল ৪টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ জানান, ড. মুহাম্মদ ইউনূস জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। বিকেলে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিস) প্রশাসক মো. শাহজাহান মিয়া গণমাধ্যমকে জানান, জাতীয় ঈদগাহ মাঠে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ঈদের জামাতে অংশ নিতে পারেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা দুজনই জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশ নেওয়ার বিষয়ে আশা করা যাচ্ছে।
ছাত্র জনতার গণঅভুর্থানের মুখে ৫ আগস্ট পতিত আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পালিয়ে যাওয়ার পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্বভার গ্রহণ করেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তার দায়িত্ব গ্রহণের পর প্রথম ঈদ উদযাপন করতে যাচ্ছেন উপদেষ্টা পরিষদ।



