বাংলাগেজেট রিপোর্ট : ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা ৯ দিন বন্ধ থাকার পর আগামী রোববার (৬ এপ্রিল) আবার শুরু হচ্ছে নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্য অধিদপ্তরের সাশ্রয়ী পণ্য বিক্রি কার্যক্রম ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
সংস্থাটি স্মার্ট পরিবার কার্ডের মাধ্যমে পরিবেশক বা সরবরাহকারীর দোকানের মাধ্যমে পণ্য বিক্রি করে। স্মার্ট কার্ড ছাড়া সর্বসাধারণের জন্য ট্রাকে করে তেল, ডাল, চিনি বিক্রি করছে।
খোলাবাজারে বিক্রি বা ওএমএস কর্মসূচির আওতায় ট্রাকে করে সাশ্রয়ী দামে চাল আটা বিক্রি করে খাদ্য অধিদপ্তর। একইসাথে নির্ধারিত পরিবেশকের দোকানের মাধ্যমে চাল-আটা বিক্রি করে সংস্থাটি।
ঈদের আগে সর্বশেষ ২৭ মার্চ পর্যন্ত সাশ্রয়ী দামে পণ্য বিক্রি কার্যক্রম চালিয়ে আসছে। সরকারি ছুটি শেষে ৬ এপ্রিল রোববার থেকে আবার এ কার্যক্রম শুরু করবে টিসিবি।



