spot_img
Wednesday, May 6, 2026
Homeআন্তর্জাতিকহামাস-ইসরাইল যুদ্ধ বন্ধে মিশর কাতারের নতুন প্রস্তাব

হামাস-ইসরাইল যুদ্ধ বন্ধে মিশর কাতারের নতুন প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক : হামাস-ইসরাইল যুদ্ধবিরতি আলোচনার সঙ্গে যুক্ত এক ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, গাজা যুদ্ধ বন্ধ করতে নতুন প্রস্তাব পেশ করেছে কাতার এবং মিশরের মধ্যস্থতাকারীরা। নতুন এই প্রস্তাবে পাঁচ থেকে সাত বছরের স্থায়ী যুদ্ধবিরতির উল্লেখ রয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। এছাড়াও সেখানে ইসরাইলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের বিনিময়ে সকল ইসরাইলি জিম্মির মুক্তি, যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি এবং গাজা থেকে সম্পূর্ণরূপে ইসরাইলি সেনা প্রত্যাহারের প্রস্তাব দেয়া হয়েছে।

সম্প্রতি হামাসের পক্ষ থেকে যুদ্ধ বন্ধের একটি প্রস্তাব খারিজ করে দেয়ার পর নতুন করে প্রস্তাব পেশ করলো মিশর ও কাতার। এই প্রস্তাবের বিষয়ে আলোচনা করতে হামাসের একজন ঊর্ধ্বতন নেতা কায়রোতে গিয়েছেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। তবে এখন পর্যন্ত নতুন প্রস্তাবের বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি ইসরাইল।
এমন এক সময় এই প্রস্তাবের কথা বলা হচ্ছে যখন গত মাস থেকে একতরফাভাবে যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করে গাজায় পূর্ণ মাত্রার হামলা শুরু করেছে ইসরাইল। যদিও উভয় পক্ষই একে অন্যকে দায়ী করেছে। তবে বাস্তবতা হচ্ছে গত ১৮ মার্চ পুনরায় ইসরাইলের হামলা শুরুর পর নতুন করে প্রায় দুই হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। নতুন এই প্রস্তাবের বিষয়ে আলাপ করতে কায়রোতে গিয়েছেন হামাসের রাজনৈতিক শাখার নেতা মোহাম্মদ দারউইশ এবং মধ্যস্থতাকারীরর প্রধান খলিল আল হাইয়া।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments