spot_img
Wednesday, May 6, 2026
Homeঅর্থনীতিবিনিয়োগকারীদের বিক্ষোভ : চেয়ারম্যানের পদত্যাগ দাবি

বিনিয়োগকারীদের বিক্ষোভ : চেয়ারম্যানের পদত্যাগ দাবি

বাংলাগেজেট রিপোর্ট : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন সাধারণ বিনিয়োগকারীরা। বুধবার (২৩ এপ্রিল) রাজধানীর মতিঝিলে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ ব্যাংকের সামনে জড়ো হন সংগঠনের নেতাকর্মী ও অসংখ্য বিনিয়োগকারী।

বিক্ষোভে বিনিয়োগকারীরা বলেন, “খন্দকার রাশেদ মাকসুদ শেয়ারবাজারের প্রকৃত অবস্থা বোঝেন না। শুধু সাধারণ বিনিয়োগকারীরাই নয়, সাবেক স্বনামধন্য চেয়ারম্যানরা তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছেন। চেয়ারম্যানের অপসারণ এখন সময়ের দাবি।”

বিক্ষোভকারীরাদাবি করেন, বিএসইসি চেয়ারম্যানের নীতিনির্ধারণী ব্যর্থতা এবং বাজার বিষয়ে দুর্বোধ্য অবস্থান শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে।

তাদের বিশ্বাস “চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ বা অপসারণই বাজারে আস্থা ফিরিয়ে আনতে পারে।”

মতিঝিল এলাকা ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীদের স্লোগানে স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে । পুঁজি হারিয়ে ক্ষতিগ্রস্ত এক বিনিয়োগকারী আর্তনাদ করে বলেন, বাঁচাও শেয়ারবাজার বাঁচাও।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments