spot_img
Wednesday, May 6, 2026
Homeজাতীয়র্মী-স্বেচ্ছাসেবী নিয়ে ডিএসসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

র্মী-স্বেচ্ছাসেবী নিয়ে ডিএসসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

বাংলাগেজেট রিপোর্ট : ৮০০ জন কর্মী ও স্বেচ্ছাসেবীর সমন্বয়ে মশা নিধন এবং বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। শুক্রবার রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী এবং বিশেষ অতিথি ছিলেন ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া।

সকালে শুরু হওয়া এ অভিযানে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ৪৫০ জন পরিচ্ছন্নতাকর্মী, স্বাস্থ্য বিভাগের ৫০ জন মশককর্মী, রেডক্রিসেন্ট সোসাইটির ১০০ জন স্বেচ্ছাসেবক, বিডি ক্লিনের ৫০ জন এবং ধানমন্ডি সোসাইটির ৫০ জন স্বেচ্ছাসেবক অংশ নেন।

ধানমন্ডি আবাসিক এলাকাকে সাতটি জোনে ভাগ করে মূল রাস্তা, লেক, পার্ক, মসজিদ, ঈদগাহ সংলগ্ন এলাকা পরিষ্কার ও মশার ওষুধ প্রয়োগ করা হয়।

পরিচ্ছন্নতাকাজ চলাকালে ব্রিফিংয়ে মো. রেজাউল মাকছুদ জাহেদী সাংবাদিকদের জানান, ঢাকাকে সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার জন্য ডিএসসিসি ও বিভিন্ন এলাকাভিত্তিক সোসাইটিগুলো আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। ইতোমধ্যে রাজউক, গণপূর্ত, বিআরটিএ, পুলিশসহ অন্যান্য সংস্থার অংশগ্রহণে সরকার একটি সুপরিকল্পিত ও সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন করছে। এছাড়া পয়ঃনিষ্কাশনের জন্যেও মাস্টারপ্ল্যান প্রণয়ন হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments