spot_img
Wednesday, May 6, 2026
Homeজাতীয়পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিলেন প্রধান উপদেষ্টা

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিলেন প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট : বিশ্বজুড়ে কোটি কোটি ক্যাথলিক ধর্মাবলম্বীর হৃদয়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সদ্যপ্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে বিশ্বের নানা প্রান্তের বিশিষ্ট ব্যক্তিরা ভ্যাটিকান সিটিতে জড়ো হয়েছেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসও এই মহামানবের বিদায় অনুষ্ঠানে শ্রদ্ধা নিবেদনের জন্য উপস্থিত হয়েছেন।

গত ২১ এপ্রিল, বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টান ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস পরলোকগমন করেন। ২০১৩ সালে তিনি রোমান ক্যাথলিক চার্চের ২৬৬তম পোপ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং পোপ ষোড়শ বেনেডিক্টের উত্তরসূরি নির্বাচিত হন। বিশেষভাবে উল্লেখযোগ্য, পোপ ফ্রান্সিস ছিলেন গত এক হাজার বছরে প্রথম নন-ইউরোপীয় ব্যক্তি, যিনি এই মর্যাদাপূর্ণ পদে আসীন হয়েছিলেন। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া শনিবার, ২৬ এপ্রিল ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা ইউনূস শুক্রবার (২৫ এপ্রিল) কাতারের দোহা থেকে রোমে পৌঁছান এবং শনিবার সকালে ব্যাসিলিকায় প্রবেশ করে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান করেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা শনিবার রাতেও দেশের উদ্দেশ্য রোম ত্যাগ করবেন। রবিবার ঢাকায় পৌছানোর কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments