spot_img
Wednesday, May 6, 2026
Homeজাতীয়রাজনীতিচিকিৎসা শেষে দেশে ফিরলেন খালেদা জিয়া

চিকিৎসা শেষে দেশে ফিরলেন খালেদা জিয়া

বাংলাগেজেট রিপোর্ট : দীর্ঘ চার মাস লন্ডনে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪০ মিনিটে কাতারের আমির শেখ তামিম বিন হামাদের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে দুপুর ১টা ২৫ মিনিটে রাজধানীর গুলশানের ফিরোজা বাসভবনে পৌঁছান।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আসন পেছনের আসনে বসেন তার দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান।

দীর্ঘদিন পর দলনেত্রীর আগমনে আবেগাপ্লুত বিএনপি নেতাকর্মীসহ সাধারণ জনতা সকাল থেকেই বিমানবন্দরের আশপাশে জড়ো হন। দলীয় প্রধানকে স্বাগত জানাতে হাতে পতাকা নিয়ে আর কণ্ঠের স্লোগানে মুখর হয়ে ওঠে বিমানবন্দর এলাকার সড়কপথ। বিমানবন্দর সংলগ্ন রাস্তায় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও খালেদা জিয়ার ছবি হাতে অবস্থান নেন।

এসময় সড়কের পাশে অবস্থান নেওয়া হাজার হাজার নেতাকর্মী জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে নিয়ে খালেদা জিয়াকে স্বাগত জানান। বেগম খালেদা জিয়া গাড়ি থেকে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন।

এসময় নেতাকর্মীরা ‘খালেদা জিয়ার আগমন, শুভেচ্ছা স্বাগতম’, ‘খালেদা, জিয়া’, ‘তারেক, রহমান’, ‘খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ স্লোগান দেন।

সবচেয়ে চমকপ্রদ ও আবেগঘন মুহূর্ত ছিল ফিরোজায় প্রবেশের দৃশ্য। হুইলচেয়ারে চলাফেরা করা খালেদা জিয়া সবাইকে বিস্মিত করে দিয়ে নিজের পায়ে হেঁটে বাসায় প্রবেশ করেন। পাশে ছিলেন তার দুই পুত্রবধূ—তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শারমিলা রহমান। এই দৃশ্য দেখে অনেক নেতাকর্মী আবেগে কেঁদে ফেলেন। কেউ কেউ মোনাজাত করে শুকরিয়া আদায় করেন।

খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে গুলশানে ফিরোজার সামনে ভিড় করেন শত শত দলীয় নেতাকর্মী। জাতীয় ও দলীয় পতাকা হাতে তারা স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান। খালেদা জিয়ার সুস্থতা দেখে আশ্বস্ত নেতাকর্মীরা জানান, তারা এখন আশাবাদী যে, দলীয় নেত্রী দ্রুতই রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করবেন।

উল্লেখ্য, খালেদা জিয়া ২০২০ সালের পর থেকে শারীরিক অসুস্থতার কারণে হুইলচেয়ারে চলাফেরা করতেন। এবার লন্ডনে চার মাস চিকিৎসা শেষে ফিরে পায়ে হেঁটে বাসায় প্রবেশের মাধ্যমে তার স্বাস্থ্যের উন্নতির বার্তা স্পষ্ট হয়ে উঠেছে।

দলীয় নেতাকর্মীরা মনে করছেন, এই প্রত্যাবর্তন শুধু একজন নেত্রীর ফেরার ঘটনা নয়, এটি হতে পারে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নতুন উদ্দীপনার সূচনা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments