spot_img
Wednesday, May 6, 2026
Homeখেলাধুলাসাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ :নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ :নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে শুক্রবার নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হুদা, দুর্দান্ত একটি গোল করেছেন। অপর গোলটি এসেছে আশিকুর রহমানের হেডে।

প্রথমার্ধে মাঠে নেমে দুই দলই রক্ষণভাগে শক্ত অবস্থান রেখে খেলেছে। নেপাল একাধিকবার আক্রমণে গেলেও বাংলাদেশের গোলকিপার ইসমাইল হোসেন বেশ কয়েকটি সেভ করেন। ১৭ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও নেপাল ব্যর্থ হয়। পরে ২২ মিনিটে পাল্টা আক্রমণে সুযোগ পায় বাংলাদেশ। মাঝমাঠ থেকে নাজমুল হুদার বাড়ানো বল ধরে রিফাত কাজী গোলের মুখে দাঁড়িয়ে গিয়েও ফিনিশিংয়ে ব্যর্থ হন।

৩৩ মিনিটে মোরশেদ আলীর ফ্রি-কিক গোলপোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। নাজমুলের লং শটটি নেপালের গোলরক্ষক ভক্ত বাহাদুর থামিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশের আক্রমণ আরও তীব্র হয়। ম্যাচের ৫৬ মিনিটে কর্নার থেকে মিঠু চৌধুরীর হেড নেপালের এক ডিফেন্ডার পোস্টের নিচ থেকে ক্লিয়ার করেন। এরপর একের পর এক আক্রমণে চাপে রাখে নেপালকে। অবশেষে ৭৩ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল—নাজমুলের কর্নারে আশিকুর রহমান হেডে বল জালে পাঠান।

৮১ মিনিটে নেপালের রক্ষণভাগের ভুলে ব্যবধান বাড়ায় বাংলাদেশ। ডান দিক দিয়ে আক্রমণে উঠে মানিকের পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন অধিনায়ক নাজমুল হুদা।
জেতার বার বার চেষ্টা করেও সমতা ফেরাতে পারেনি নেপাল। ২-১ ব্যবধানে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।

এই জয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। আসর শুরুতে মালদ্বীপের সঙ্গে ড্র করে যাত্রা শুরু করলেও দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে আসে।

আগামী রোববার (১৮ মে) ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ভারত ও মালদ্বীপের মধ্যে জয়ী দল। তরুণদের সামনে এখন ট্রফি ঘরে তোলার অপেক্ষা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments