spot_img
Wednesday, May 6, 2026
Homeজাতীয়দাবি আদায়ে এবার রাজপথে নামছেন ইশরাক

দাবি আদায়ে এবার রাজপথে নামছেন ইশরাক

বাংলা গেজেট রিপোর্ট : শপথের দাবিতে এবার রাজপথে নামবেন ইঞ্জিনিয়ার ইশরাক। বুধবার (২১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সমর্থকদের সঙ্গে রাজপথে নামার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

পোস্টে ইশরাক লিখেছেন, ‌‘আন্দোলনকারী জনতার প্রতি সর্বাত্মক সংহতি জানাতে এবং তাদের সঙ্গে যতদিন প্রয়োজন রাজপথে সহাবস্থান করার জন্য অল্প সময়ের মধ্যেই হাজির হবো ইনশাআল্লাহ।’

দুপুরে ফেসবুকে আরেকটি পোস্ট দেন। ওই পোস্টে সমর্থকদের রাজপথ না ছাড়ার নির্দেশনা দেন তিনি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে শপথ না পড়ানোর আগ পর্যন্ত সমর্থকদের উদ্দেশে রাজপথ না ছাড়ার নির্দেশনা দিয়ে দিয়ে ইশরাক হোসেন বলেন, ‘নির্দেশ একটাই- যতক্ষণ দরকার রাজপথ ছেড়ে ওঠে আসা যাবে না।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা মৎস্য ভবন মোড় অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

বুধবার সকাল থেকে ইশরাক হোসেনের সমর্থকরা মৎস্য ভবন, কাকরাইল ও প্রেসক্লাব এলাকায় জড়ো হতে শুরু করেন। তারা এসব এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

বিক্ষোভকারীরা মঙ্গলবার ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি মানতে বুধবার সকাল ১০টা পর্যন্ত সময়সীমা বেধে দিয়েছিলেন। তারা বলেছিলেন, তাদের দাবি মেনে না নেওয়া হলে আন্দোলন আরও জোরদার করা হবে। কিন্তু সেই আলটিমেটামে সাড়া মেলেনি।
ইশরাকের শপথ গ্রহণ বা তাকে মেয়রের দায়িত্ব দেওয়ার জন্য সরকার এখনো কোনো পদক্ষেপ না নেওয়ায় বিক্ষোভ করছেন।

এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা টানা পঞ্চম দিনের মতো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে। ফলে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল বিএনপির পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করেন। ওই রায়ের পর গত ২৭ এপ্রিল তাকে মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments