spot_img
Wednesday, May 6, 2026
Homeআরোবিনোদনকান চলচ্চিত্র উৎসবে হাঁটলেন জাহ্নবী কাপুর

কান চলচ্চিত্র উৎসবে হাঁটলেন জাহ্নবী কাপুর

বিনোদন ডেস্ক : জাহুবী কাপুর তার অভিনীত ‘হোমবাউন্ড’ সিনেমা টিমের সঙ্গে মঙ্গলবার লাল গালিচায় রূপের দ্যুতি ছড়ালেন।

গত মঙ্গলবার জাহুবী কাপুর তার অভিনীত ‘হোমবাউন্ড’ সিনেমা টিমের সঙ্গে লাল গালিচায় রূপের দ্যুতি ছড়ান। ভোগ আরাবিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, জীবনের এ বিশেষ মুহূর্তে তরুণ তাহালিয়ান ড্রেস বেছে নেন জাহ্নবী কাপুর। গোলাপি রঙের পোশাকটি ভারতের বেনারস থেকে জাহ্নবীর জন্য তৈরি করা হয়।

বেনারস থেকে সংগ্রহ করা রিয়েল টিস্যু ফ্যাব্রিক দিয়ে তৈরি পোশাক এটি। পোশাকটির ওপরে ছিল হাতে করা ক্রাশড ফিনিশ। এই কাজ পোশাকটিকে গভীরতা ও আলাদা টেক্সচার দিয়েছে। তারুণ তাহিলিয়ানির নকশা করা এই পোশাকে তাকে দারুণ দেখাচ্ছিল। পোশাকের নিচের কাঁচা সেলাই ছেঁড়া রাখা হয়েছে ইচ্ছাকৃতভাবে, যাতে বুননের নিজস্বতা বজায় থাকে।

জাহ্নবীর সাজেও ছিল পুরনো দিনের রাজকীয় ভাব। মেকআপ ছিল ন্যাচারাল- হালকা সাজ, চোখ হালকা করে সাজানো, গোলাপি ঠোঁট, আর দীপ্তিময় ত্বক। চুল বাঁধা ছিল নিচু বান করে। তার উপর হালকা ফ্যাব্রিকে মোড়া ঘোমটায় নস্টালজিক রোমান্সের আবহ তৈরি করেছিল।

গলায় একাধিক লেয়ারযুক্ত মুক্তার হার ও একটি হিরার পেন্ডেন্ট জাহ্নবীর লুকটিকে রাজকীয় ছোঁয়া এনে দিয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments