spot_img
Wednesday, May 6, 2026
Homeঅর্থনীতিশেয়ারবাজার নিয়ে বাজেট বক্তব্যে অর্থ উপদেষ্টা যা বললেন

শেয়ারবাজার নিয়ে বাজেট বক্তব্যে অর্থ উপদেষ্টা যা বললেন

ডেস্ক রিপোর্ট : আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মন্দাবস্থায় থাকা দেশের শেয়ারবাজারে গতি ফেরাতে বেশ কিছু কর সুবিধার প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে তালিকাভুক্ত ও তালিকা-বহির্ভূত কোম্পানির করহারের ব্যবধান আরও বাড়ানো, ব্রোকারহাউজের লেনদেনে উৎস কর হ্রাস এবং মার্চেন্ট ব্যাংকের আয়ে করহার কমানো।

সোমবার (২ জুন) টেলিভিশনে প্রচারিত বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ তথ্য তুলে ধরেন। তিনি বলেন, “বিগত সরকারের অনিয়ম, কারসাজি ও দুর্নীতির কারণে প্রায় ধ্বংসপ্রাপ্ত দেশের শেয়ারবাজারে গতি ফিরিয়ে আনতে সরকার নানা উদ্যোগ নিচ্ছে।”

অর্থ উপদেষ্টা বলেন, বাজারে স্বচ্ছতা ও আস্থা ফিরিয়ে আনতে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যেমন:

বহুজাতিক কোম্পানিগুলোতে সরকারের মালিকানা কমিয়ে সেগুলোকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করা;

দেশীয় বড় কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনতে উৎসাহ প্রদান;

কারসাজি প্রতিরোধে দ্রুত সময়ের মধ্যে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ;

অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা;

ব্যাংক ঋণের উপর নির্ভরতা কমিয়ে শেয়ারবাজার থেকে বন্ড ও ইক্যুইটির মাধ্যমে তহবিল সংগ্রহে সুযোগ বৃদ্ধি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments