spot_img
Tuesday, May 5, 2026
Homeজাতীয়রাজনীতিডিসেম্বরে করা সম্ভব :এপ্রিল মাস নির্বাচনের উপযোগী নয়

ডিসেম্বরে করা সম্ভব :এপ্রিল মাস নির্বাচনের উপযোগী নয়

বাংলাগেজেট রিপোর্ট : ডিসেম্বরে নির্বাচন করা সম্ভব, সেটাই জাতির জন্য সবচেয়ে উপযুক্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ডিসেম্বরে নির্বাচন করা সম্ভব, সেটি হলে তা জাতির জন্য ভালো হবে।

শনিবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের বরাবরই দাবি ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন, জণগণের প্রত্যাশাও তাই ছিল। এতে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। যে সময়টি নির্ধারণ করা হয়েছে তা সঠিক সময় নয়।

তিনি বলেন, রোজা, আবহাওয়া, পাবলিক পরীক্ষার কারণে এপ্রিল মাস নির্বাচনের জন্য অনুপযুক্ত। চিন্তা ভাবনা করে এ রোডম্যাপ ঘোষণা করা হয়নি।
এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ ও এজেডএম জাহিদ হোসেনকে নিয়ে জিয়াউর রহমানের কবরে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং পরে প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments