spot_img
Monday, May 4, 2026
Homeজাতীয়সোমবার যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

সোমবার যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

বাংলাগেজেট রিপোর্ট : লন্ডনের উদ্দেশে সোমবার ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টিতে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে এই সফরে। তবে বিশেষজ্ঞদের মতে, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এ ধরনের সফর ফলপ্রসূ হবে না।

জানা গেছে, ১০ থেকে ১৩ জুন ৪ দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার পর প্রধান উপদেষ্টার এটিই প্রথম ইউরোপ সফর। সরকারি এই সফরে ১১ জুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন অধ্যাপক ইউনূস। পরদিন ১২ জুন রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টিকে প্রধান উপদেষ্টা সর্বোচ্চ গুরুত্ব দেবেন ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments