spot_img
Tuesday, May 5, 2026
Homeজাতীয়রাজনীতিআন্দোলন চলবে, ফিরে আসার সুযোগ নেই: ইশরাক হোসেন

আন্দোলন চলবে, ফিরে আসার সুযোগ নেই: ইশরাক হোসেন

বাংলাগেজে টরিপোর্ট: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার যে আন্দোলন ঈদের কারণে বিরতি দেওয়া হয়েছিল, সে আন্দোলন অব্যাহত থাকবে বলে নতুন কর্মসূচি ঘোষনা করেছেন ইশরাক হোসেন।

রবিবার (১৫ জুন) দুপুরে নগর ভবনে নতুন এ কর্মসূচি ঘোষনা করেন।

ইশরাক বলেন, আন্দোলন চলবে, ফিরে আসার সুযোগ নেই। বিরতিহীন ভাবে অবস্থান কর্মসূচি চলবে। শুধু দৈনন্দিন সেবা চালু থাকবে। তা আমাদের তত্বাবধায়নে চালু করা হবে। অন্য উন্নয়য় মূলক কাজ হবে না। প্রধান ফটকের দরজা খোলা হবে না।

এ সময় সাবেক সিনিয়র সচিব মশিউর রহমান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়াকে অবাঞ্চিত ঘোষণা করে তার পদত্যাগ দাবি করেন।
ইশরাক হোসেন বলেন, ‘সর্বোচ্চ আদালতে রিট নিষ্পত্তি করে দেওয়ার মধ্যে দিয়ে সব আইনি বাধা সেদিনই অতিক্রম করা হয়ে গেছে। এ সরকারের ওপর সাংবিধানিক দায়িত্ব এসে পড়েছে যে আমার শপথ গ্রহণ অনুষ্ঠান দ্রুততম সময়ে সম্পন্ন করে বাংলাদেশে আইন, সংবিধান নির্বাচন কমিশনসহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি সম্মান রাখবেন।’

তবে জনগণ দুর্ভোগ লাঘবে জরুরি সেবাগুলো তাদের তত্ত্বাবধায়নে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর বাইরে অন্য কোনো কর্মকর্তা-কর্মচারী অফিস করতে পারবেন না। একইসাথে স্থানীয় সরকার উপদেষ্টাকে আবারও নগরভবনে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments