spot_img
Tuesday, May 5, 2026
Homeবিশেষ সংবাদযুদ্ধে প্রবেশ করলে আমেরিকার ক্ষতি হবে: ইরানের সর্বোচ্চ নেতা

যুদ্ধে প্রবেশ করলে আমেরিকার ক্ষতি হবে: ইরানের সর্বোচ্চ নেতা

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী আজ বুধবার দখলদার ইসরাইলের হামলার বিষয়ে বার্তা দিয়েছেন। এই বার্তাটি ইরানের রেডিও-টেলিভিশনসহ সব গণমাধ্যমে সম্প্রচারিত হয়েছে।

তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট আমাদের হুমকি দিচ্ছেন। হাস্যকর ভাষা ব্যবহার করে আমারকে আত্মসমর্পণ করতে বলছেন।তারা এমন কাউকে হুমকি দিচ্ছে যারা তাদের হুমকিতে ভীত নয়। ইরানি জাতি হুমকিদাতাদের হুমকিতে ভীত নয়।

সর্বোচ্চ নেতা বলেন, ইরানি জাতিকে আত্মসমর্পণ করতে বলা বুদ্ধিমানের কাজ নয়।ইরানি জাতি কীসের কাছে আত্মসমর্পণ করবে? আমরা কোনোভাবেই কারো আগ্রাসনের কাছে আত্মসমর্পণ করব না। এটাই ইরানি জাতির যুক্তি, এটাই ইরানি জাতির চেতনা। আমেরিকা এই বিষয়ে [যুদ্ধ] প্রবেশ করলে তাতে তারাই শতভাগ ক্ষতির সম্মুখীন হবে। আমেরিকা এ ক্ষেত্রে যা ভোগ করবে তা ইরানের ক্ষতির চেয়ে অনেক বেশি। আমেরিকা এই (যুদ্ধের) ময়দানে সামরিকভাবে প্রবেশ করলে নিঃসন্দেহে তাদের অপূরণীয় ক্ষতি হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments