spot_img
Tuesday, May 5, 2026
Homeআন্তর্জাতিকইরান-ইসরাইলের যুদ্ধবিরতি কার্যকর আছে: ট্রাম্প

ইরান-ইসরাইলের যুদ্ধবিরতি কার্যকর আছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছেন ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি ‘কার্যকর’ আছে ।

এয়ার ফোর্স ওয়ান-এ রওনা হওয়ার কিছুক্ষণ পরেই মার্কিন প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে জানিয়েছেন যে ‘যুদ্ধবিরতি কার্যকর আছে’।

ট্রাম্প বলেন, ‘ইসরাইল ইরানে হামলা করবে না। সব বিমান ঘুরিয়ে তারা দেশের দিকে রওনা হবে এবং ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ‘প্লেন ওয়েভ’ করবে।’

‘কেউ আঘাত পাবেন না, যুদ্ধবিরতি কার্যকর হয়েছে! এই বিষয়ে মনোযোগের জন্য আপনাদের ধন্যবাদ!’

যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পর ইরান ও ইসরাইল তা লঙ্ঘন করায় অখুশি ছিলেন। তার কথায়, ‘আমি নিশ্চিত নই যে তারা এটি ইচ্ছাকৃতভাবে করেছে। আজ সকালে ইসরাইল পদক্ষেপ আমার মোটেও ভালো লাগেনি। আমি দেখছি আমি তা বন্ধ করতে পারি কি না। সূত্র: বিবিসি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments