spot_img
Tuesday, May 5, 2026
Homeজাতীয়রাজনীতিচুন্নু আউট : বিভক্ত জাপার মহাসচিব হলেন শামীম হায়দার পাটোয়ারী

চুন্নু আউট : বিভক্ত জাপার মহাসচিব হলেন শামীম হায়দার পাটোয়ারী

বাংলাগেজেট রিপোর্ট : জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের মুজিবুল হক চুন্নুকে বাদ দিয়ে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টির মহাসচিব পদে নিয়োগ দিয়েছেন ।

জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী সোমবার (৭ জুলাই) বিকেলে এই তথ্য জানিয়েছেন।

একটি সূত্র জানায়, বারবার ভাঙনের কারণে অস্তিত্ব সংকটে পড়া জাতীয় পার্টিতে সম্প্রতি বিরোধ আবার মাথাচাড়া দিয়ে ওঠে। ২৮ জুন দলের জাতীয় সম্মেলন ঘোষণা দিয়েছিলেন জিএম কাদের। এর মধ্যেই জাপায় নতুন নেতৃত্ব গড়ার উদ্যোগ নেন কেন্দ্রীয় নেতাদের বেশির ভাগ সদস্য। বিশেষ করে কাউন্সিলে চেয়ারম্যান হিসেবে কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদার মহাসচিব পদপ্রত্যাশী বলে জানালে জিএম কাদের নতুন একজনকে বেছে নিলেন। শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধার পলাশবাড়ী থেকে জাতীয় পার্টির এমপি নির্বাচিত হয়েছিলেন।
মহাসচিব মুজিবুল হক চুন্নু বিদ্রোহীদের সঙ্গে যোগ দেন। এ পরিস্থিতিতে ভ্যেনু জটিলতার কথা বলে ২৮ জুনের সম্মেলন স্থগিত করেন জিএম কাদের।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments