spot_img
Tuesday, May 5, 2026
Homeজাতীয়উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত : ১৯ শিক্ষার্থী নিহত আহত অর্ধশত

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত : ১৯ শিক্ষার্থী নিহত আহত অর্ধশত

বাংলাগেজেট রিপোর্ট : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এ পর্যন্ত ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

আহতের সংখ্যা অর্ধশতের বেশি বলে তিনি জানান। নিহতদের জন্য প্রধান উপদেষ্টা ড: ইউনুস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যার তারেক রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।

দুপুর ১টার পর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ১৯ জনের নিহত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছে অর্ধশতাধিক। উদ্ধার কাজ এখনো চলছে। ফায়ার সার্ভিসের ৯ ইউনিট ও ৬ অ্যাম্বুলেন্স কাজ করছে। শৃঙ্খলা রক্ষায় রয়েছেন স্কাউট, বিএনসিসিসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।

দগ্ধদের মধ্যে এখন পর্যন্ত ৩৬ জনের পরিচয় শনাক্ত। জাতীয় বার্নে দগ্ধরা হলেন— ১.শামীম ইউসুফ (১৪) ২. মাহিন(১৫) ৩. আবিদ(১৭) ৪. রফি বড়ুয়া(২১) ৫. সায়েম (১২), ৬.সায়েম ইউসুফ (১৪), ৭. মুনতাহা(১১), ৮. নাফি (১০), ৯. মেহেরিন(১২), ১০.আয়মান(১০), ১১. জায়েনা (১৩), ১২.ইমন(১৭), ১৩. রোহান(১৪), ১৪.আবিদ(০৯), ১৫.আশরাফ(৩৭), ১৬.ইউশা(১১), ১৭.পায়েল(১২) ১৮.আলবেরা (১০), ১৯.তাসমিয়া(১৫), ২০.মাহিয়া (১৩), ২১.অয়ন(১৪), ২২.ফয়াজ(১৪), ২৩.মাসুমা(৩৮), ২৪. মাহাতা(১৪), ২৫.শামীম (১৭), ২৬.জাকির(৫৫), ২৭.নিলয়(১৪), ২৮.সামিয়া( ১৪), ২৯. আরিয়ান (১২) ৩০. তৌফিক (১৩), ৩১. নূসরাত (১৩), ৩২.তানভীর আহমেদ(১৩) (নিহত) ঢাকা মেডিকেলে দগ্ধ চারজন: তারা হলেন- রাইয়ান (১৪), জুনায়েদ (১১) (নিহত), জারিফ(১২), সবুজা বেগম (৪০)।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments