spot_img
Tuesday, May 5, 2026
Homeখেলাধুলামাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের সিরিজ উৎসর্গ করল টাইগাররা

মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের সিরিজ উৎসর্গ করল টাইগাররা

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে প্রধমবারের মতো একাধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয়ের সাফল্য মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের উৎসর্গ করেছে বাংলাদেশ ক্রিকেট দল।

মিরপুরে দিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারায় বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে নেমে ১০ উইকেট হারিয়ে ১৩৩ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ। লো স্কোরিং ম্যাচে এ রান তাড়া করতে নেমে ১২৫ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ম্যাচ শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে মাইলস্টোন ট্রাজেডিতে হতাহতদের সিরিজ উৎসর্গ করার ঘোষণা দেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস।

সোমবার দুপুরে মর্মান্তিক ওই দুর্ঘটনার পরপরই সামাজিক মাধ্যমে সহমর্মিতা ও শোক প্রকাশ করেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও শোক প্রকাশ করে। পর দিন সন্ধ্যার ম্যাচেও ক্রিকেটারদের হৃদয়ে যেন ছিল সেই ঘটনার ছাপ। পেশাদারত্বের খাতিরে মাঠে নামলেও তাদের চোখ-মুখ ছিল মলিন।

শোককে শক্তিতে পরিণত করে মাঠের লড়াইয়ে নেমে ১৩৩ রানের পুঁজি নিয়েও জয়ের উৎসবের উপলক্ষ্য এনে দেন ক্রিকেটাররা। পরে মাইলস্টোনের দুর্ঘটনায় আক্রান্ত সবার জন্য সিরিজ জয়টি উৎসর্গ করেন বাংলাদেশ অধিনায়ক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments