spot_img
Tuesday, May 5, 2026
Homeজাতীয়রাজনীতিপ্রধান উপদেষ্টা চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন: মোস্তফা জামাল

প্রধান উপদেষ্টা চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন: মোস্তফা জামাল

বাংলাগেজেট রিপোর্ট : জাতীয় পার্টির এই নেতা বলেন, নৈরাজ্যের সমাধান করবে নির্বাচন। নির্বাচনের মাধ্যমে অনেক সমস্যার সমাধান হবে।

চার-পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে উল্লেখ করেছেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার (২৬ জুলাই) বিকালে প্রধান উপদেষ্টার সঙ্গে ১৪টি রাজনৈতিক দলের বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের মোস্তফা জামাল হায়দার এ কথা বলেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন তিনি আগামী চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। এর চেয়ে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না।’

জাতীয় পার্টির এই নেতা বলেন, নৈরাজ্যের সমাধান করবে নির্বাচন। নির্বাচনের মাধ্যমে অনেক সমস্যার সমাধান হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments