spot_img
Tuesday, May 5, 2026
Homeখেলাধুলাসিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ

সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টানা দুই হারে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই তৃতীয় রাউন্ডে সিঙ্গাপুরকে বড় ব্যবধানে হারালো বাংলাদেশের যুবকরা।

ভিয়েতনামের ভিয়েত ত্রি স্টেডিয়ামে মঙ্গলবার ৪-১ গোলে জিতেছে বাংলাদেশ।

জয়ের ব্যবধান বড় হলেও প্রথম গোলের জন্য ৭০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। ২৫ গজ দূর থেকে জোরাল শটে ফাহামিদুল বাংলাদেশকে এগিয়ে নেন। আল আমিন দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন।

৮০তম মিনিটে পাল্টা আক্রমণে ব্যবধান ব্যবধান বাড়ান মহসিন আহমেদ। দু মিনিট পর ডি-বক্সের ঠিক বাইরে থেকে শটে স্কোরলাইন ৪-০ করেন শেখ মোরসালিন। যোগ করা সময়ে সিঙ্গাপুরের একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করেন নাদিম রাহিম।

‘সি’ গ্রুপে ভিয়েতনামের বিপক্ষে ২-০ গোলে হেরে আসর শুরুর পর, দ্বিতীয় ম্যাচে ইয়েমেনের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ১-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ দল। ওই হারেই মূল পর্বের খেলার লড়াই থেকে ছিটকে পড়ে তারা।

১১ গ্রুপ চ্যাম্পিয়ন এবং ১১টি রানার্সআপ দলের মধ্যে সেরা চারটি খেলবে ২০২৬ সালের জানুয়ারিতে সউদী আরবে অনুষ্ঠেয় মূল পর্বে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments