spot_img
Tuesday, May 5, 2026
Homeজাতীয়রাজনীতিনুর ও নাহিদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে

নুর ও নাহিদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে

মশিউর রহমান : জাতীয় নির্বাচন ঘনিয়ে আসার সাথে দেশের রাজনীতিতে জোট ও মেরুকরণের ইঙ্গিত দেখা যাচ্ছে। এই ধারাবাহিকতায় একীভূত হতে পারে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ (গঅপ) এবং সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
জানা গেছে, দুই দলের মধ্যে ইতোমধ্যে একাধিক অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে এবং উভয় পক্ষই একসঙ্গে পথচলার ব্যাপারে আগ্রহী। রাজনীতিতে বড় একটি চমক আসতে যাচ্ছে।

সূত্র জানায়, কেবল গণঅধিকার ও এনসিপি-ই নয়, এই উদ্যোগকে ঘিরে কয়েকটি উদীয়মান রাজনৈতিক দল ও আন্দোলন-ভিত্তিক সংগঠন যুক্ত হতে পারে। এর মধ্যে রয়েছে:এবি পার্টি,গণসংহতি আন্দোলন,রাষ্ট্র সংস্কার আন্দোলন,আপ বাংলাদেশ

এই দলগুলোকে কেন্দ্র করে একটি নতুন রাজনৈতিক জোট গঠনের পরিকল্পনা রয়েছে। আগামী মাসেই ঘোষণা আসতে পারে।গণঅধিকার পরিষদ এবং এনসিপির রাজনৈতিক সূচনা প্রায় একই ধারার। একীভুত হবার বিষয়টি চুড়ান্ত শুধুমাত্র নুরুর পদ কি হবে তা নিয়ে আলোচনা চলছে।

গণঅধিকার পরিষদ গঠিত হয় ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে, যখন শিক্ষার্থী ও তরুণদের দাবিতে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়।২০২১ সালে এই আন্দোলনই রূপ নেয় সংগঠিত রাজনৈতিক দলে — “গণঅধিকার পরিষদ”।

এনসিপি গড়ে ওঠে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে।এনসিপির অনেক নেতারই রাজনীতিতে হাতেখড়ি হয় নুরুল হক নুরের নেতৃত্বাধীন আন্দোলনের মধ্য দিয়ে। এই দুই দল একীভুত হয়ে আগামী নির্বাচনে তিনশ আসনে প্রার্থী দেবে বলে জানা গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments