spot_img
Tuesday, May 5, 2026
Homeআন্তর্জাতিকশান্তি পরিকল্পনার সম্মত ইসরায়েল-হামাস : চুক্তি স্বাক্ষর

শান্তি পরিকল্পনার সম্মত ইসরায়েল-হামাস : চুক্তি স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস এবং ইসরায়েল সম্মত হয়েছে। দুই বছর ধরে চলা গাজা যুদ্ধের অবসান এবং জিম্মি মুক্তির পথ প্রশস্ত করতে এই চুক্তিকে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চুক্তির বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং বৃহস্পতিবার (৯ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠকে এর অনুমোদনের জন্য আহ্বান জানাবেন বলে জানিয়েছেন।

বুধবার মিশরের শহর শারম আল শেখে অনুষ্ঠিত পরোক্ষ আলোচনার পর এই ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপে যুদ্ধবিরতি কার্যকর করা, হামাসের হাতে থাকা সকল জীবিত ও মৃত জিম্মিকে মুক্তি দেয়া এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে।

ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যাল বার্তায় বলেন, ‘উভয় পক্ষ আমাদের শান্তি পরিকল্পনার প্রথম ধাপে স্বাক্ষর করেছে। এর ফলে শিগগিরই সব জিম্মি মুক্তি পাবে এবং ইসরায়েল তাদের সেনা নির্দিষ্ট সীমারেখায় প্রত্যাহার করবে।

হামাস সূত্র জানায়, ইসরায়েলি মন্ত্রিসভার অনুমোদনের ৭২ ঘণ্টার মধ্যে জীবিত জিম্মিদের মুক্তি দেয়া হবে। ইসরায়েলি পক্ষ বলেছে, শনিবার থেকেই মুক্তির প্রক্রিয়া শুরু হতে পারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments