spot_img
Tuesday, May 5, 2026
Homeজাতীয়অনলাইনে জামিননামা পৌঁছে যাবে জেলখানায়: আইন উপদেষ্টা

অনলাইনে জামিননামা পৌঁছে যাবে জেলখানায়: আইন উপদেষ্টা

বাংলাগেজেট রিপোর্ট : অনলাইনে বেলবন্ড (জামিননামা) গ্রহণ প্রক্রিয়া বুধবার থেকে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন এক ক্লিকে আদালতের রায় থেকে জামিননামা সরাসরি জেলখানায় পৌঁছে যাবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট মিলনায়তনে ‘অ্যাটর্নি জেনারেল’স অফিস ইন্টার্নশিপ প্রোগ্রাম-২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে আইন উপদেষ্টা এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, অনলাইনে বেলবন্ড গ্রহণ করা হবে। একজন লোকের জামিনের পর ছাড়া পাওয়া পর্যন্ত ১২টি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় বলে তিনি শুনেছেন। কোনো ধাপে টাকা দিতে হয়। কোনো ধাপে হয়রানি হতে হয়। আগামীকাল পাইলট প্রকল্প চালু হতে যাচ্ছে। এক ক্লিকে আদালতের রায় থেকে এটা (বেলবন্ড) সরাসরি জেলখানায় পৌঁছে যাবে।

আসিফ নজরুল বলেন, আমরা পাইলট প্রজেক্ট চালু করতে যাচ্ছি। একটা ক্লিক করবে, আদালতের রায় থেকে সরাসরি এটা জেলখানায় পৌঁছে যাবে, যে জেলখানায় আসামি আছে।

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্রানসেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস বক্তব্য দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments