spot_img
Tuesday, May 5, 2026
Homeজাতীয়দেশের ৪ জেলায় নতুন ডিসি নিয়োগ

দেশের ৪ জেলায় নতুন ডিসি নিয়োগ

বাংলাগেজেট রিপোর্ট : চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, ফেনী ও মাদারীপুরে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এরমধ্যে একজন ডিসির জেলা বদল করা হয়েছে। আর নতুন করে তিনজনকে ডিসি নিয়োগ দিয়ে বুধবার (১৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ফেনীর ডিসি সাইফুল ইসলামকে চট্টগ্রামের ডিসি পদে বদলি করা হয়েছে। এদিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মনিরা হক ফেনীর ডিসি পদে নিয়োগ পেয়েছেন।

বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ সোলায়মানকে চাঁপাইনবাবগঞ্জ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফসানা বিলকিসকে মাদারীপুরের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গত ২১ সেপ্টেম্বর নওগাঁর ডিসি মোহাম্মদ আব্দুল আউয়ালকে চট্টগ্রামের ডিসি পদে বদলির আদেশ বাতিল করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments