স্পোর্টস ডেস্ক : জাতীয় ক্রীড়া পরিষদের আগের মনোনীত পরিচালক ইসফাক আহসানকে নিয়ে বিতর্ক ছড়িয়েছিল আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে, তার পরিবর্তে মনোনয়ন দেওয়া হয়েছে রুবাবা দৌলাকে।
বিসিবি নির্বাচনের প্রায় এক মাস পর নতুন পরিচালনা পর্ষদ নিয়ে একটি অনিশ্চয়তার অবসান হয়েছে। বিসিবির পরিচালক হয়েছেন কর্পোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা। তাকে জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর মনোনীত করে প্রজ্ঞাপন সোমবার জারি করা হয়েছে।
তার অন্তর্ভুক্তিতে বিসিবির ২৫ সদস্যের পরিচালনা পর্ষদ পূর্ণাঙ্গ হলো।
জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে দুই পরিচালকের একজন হচ্ছেন রুবাবা দৌলা। গত মাসে বিসিবি নির্বাচনের সময় কাউন্সিলর মনোনয়ন পাওয়া এম ইসফাক আহসানের স্থলাভিষিক্ত হলেন।
এতদিন রুবাবা তার প্রতিষ্ঠান ওরাকল থেকে আনুষ্ঠানিক অনুমোদন পাননি।শুক্রবার তার বহুজাতিক কোম্পানি থেকে আনুষ্ঠানিক অনুমতি পান।



