spot_img
Monday, May 4, 2026
Homeখেলাধুলাজাতীয় কাবাডিতে মৌলভীবাজার রংপুর চ্যাম্পিয়ন

জাতীয় কাবাডিতে মৌলভীবাজার রংপুর চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক: তারুণ্যের উদ্দীপনা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে‘তারুণ্যের উৎসব-২০২৫’ জাতীয় কাবাডি জেলা চ্যাম্পিয়নশীপ শেষ হলো। পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মৌলভীবাজার, নারী বিভাগে সেরার খেতাব জিতে নিয়েছে রংপুর।

শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর পুরুষ বিভাগের ফাইনালে মৌলভীবাজার ২৭-১৯ পয়েন্টে খুলনাকে পরাজিত করে।

ম্যাচের শুরুতে খুলনার কাশেম একটি দুর্দান্ত ‘সুপার রেইড’ করে দলকে লিড এনে দিলেও ধরে রাখতে পারেনি। দুই দলের সমান লড়াইয়ের মাঝে মৌলভীবাজার খুলনাকে ‘অল আউট’ করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। প্রথমার্ধে ১৩-৬ পয়েন্টে এগিয়ে ছিল মৌলভীবাজার।

নারী বিভাগের ফাইনালে রংপুরের প্রতিপক্ষ ছিল ব্রাহ্মণবাড়িয়া। আক্রমণাত্মক খেলে প্রথমার্ধ শেষে ২৩-১৫ পয়েন্টে এগিয়ে ছিল রংপুর। দ্বিতীয় ভাগে ব্রাহ্মণবাড়িয়া ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ম্যাচে উত্তেজনা ছড়ালেও শেষ পর্যন্ত ৪১-৩৫ পয়েন্টে জয় নিয়ে মাঠ ছাড়ে রংপুরের মেয়েরা।

জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল এহসান ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপিটাল কিডস ক্রিকেট লন্ডনের প্রধান নির্বাহী শহীদুল আলম রতন এবং কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।

চ্যাম্পিয়নশীপের সেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন মৌলভীবাজারের সাইদুল ইসলাম) ও রংপুরের অন্তরা। সেরা রেইডার হয়েছেন আবুল কাশেম (খুলনা) ও নাহিদা ( ব্রাহ্মণবাড়িয়া) এবং সেরা ডিফেন্ডারের পুরস্কার পেয়েছেন তারেক (মৌলভীবাজার) ও রোজিনা (রংপুর)।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments