spot_img
Saturday, May 16, 2026
Homeখেলাধুলাসব খেলাকে সমান গুরুত্ব দিচ্ছে সরকার: যুব ক্রীড়া প্রতিমন্ত্রী

সব খেলাকে সমান গুরুত্ব দিচ্ছে সরকার: যুব ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টস ডেস্ক : যুব ও ক্রীড়া মো. আমিনুল হক বলেছেন, বর্তমান সরকার দেশের ইনডোর ও আউটডোর—সব ধরনের খেলাধুলাকে সমান গুরুত্ব দিচ্ছে। খেলাধুলাকে পেশাদার পর্যায়ে নিতে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে।

শুক্রবার রাজধানীর পল্টনে শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ‘প্রথম বিভাগ ব্যাডমিন্টন লীগ ২০২৬’-এর উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে বিশেষ দুয়েকটি খেলার ওপর অধিক গুরুত্ব দেয়া হলেও বর্তমান সরকার সব খেলাকে সমান গুরুত্ব দিচ্ছে। খেলোয়াড়দের পেশাদারত্ব নিশ্চিতে এরইমধ্যে ২৮টি ফেডারেশনের ৩০০ জন খেলোয়াড়কে মাসিক এক লাখ টাকা হারে বেতন কাঠামোর আওতায় আনা হয়েছে।

তিনি বলেন, ২মে থেকে শুরু হওয়া ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিতে আটটি বিভাগের মধ্যে ব্যাডমিন্টনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে, যা তৃণমূল থেকে দক্ষ শাটলার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিমন্ত্রী জানান, দেশের ৬৪টি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে। চলতি বছরেই ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণের কাজ শুরু হবে, যেগুলোয় অত্যাধুনিক ইনডোর স্টেডিয়ামের সুবিধা থাকবে।

ব্যাডমিন্টন ফেডারেশনের আবেদনের প্রেক্ষিতে তিনি শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামকে দ্রুততম সময়ের মধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন এবং মানসম্মত প্রশিক্ষণের জন্য দুই বছরের মেয়াদী বিদেশী কোচ নিয়োগের বিষয়ে ফেডারেশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments