spot_img
Tuesday, May 12, 2026
Homeআন্তর্জাতিকহরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে ইরানের কঠোর নিষেধাজ্ঞা

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে ইরানের কঠোর নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আমির আকরামিনিয়া সতর্ক করে বলেছেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রকে সমর্থন করে ইরানের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করছে, তাদের জাহাজ এই কৌশলগত জলপথ অতিক্রমের সময় সমস্যার মুখে পড়বে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। আকরামিনিয়ার ভাষায়, “এখন থেকে যেসব দেশ যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করবে, তারা অবশ্যই হরমুজ প্রণালী দিয়ে চলাচলের সময় বাধার সম্মুখীন হবে।”

তিনি দাবি করেন, ইরান বর্তমানে হরমুজ প্রণালীর ওপর পূর্ণ সার্বভৌম নিয়ন্ত্রণ প্রয়োগ করছে। তার মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা ইরানকে এই গুরুত্বপূর্ণ জলপথে কঠোর অবস্থান নিতে বাধ্য করেছে। এখন থেকে প্রণালী অতিক্রম করতে ইচ্ছুক যেকোনো জাহাজকে ইরানের সঙ্গে সমন্বয় করে চলতে হবে।

তেহরান বলছে, এই নতুন নীতি তাদের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ভূমিকা রাখবে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের আশঙ্কা, এই পদক্ষেপ বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে।

বিশ্বের মোট তেল ও গ্যাস পরিবহনের একটি বড় অংশ এই হরমুজ প্রণালী দিয়ে যায়। ফলে এখানে উত্তেজনা তৈরি হলে তা সরাসরি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে প্রভাব ফেলে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments