spot_img
Saturday, May 16, 2026
Homeবিশেষ সংবাদ২০২৭ সালের এইচএসসি পরীক্ষা ৬ জুন

২০২৭ সালের এইচএসসি পরীক্ষা ৬ জুন

ডেস্ক রিপোর্ট : আগামী ২০২৭ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তাবিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। ২০২৭ সালের এসএসসি পরীক্ষা আগামী ৭ জানুয়ারি এবং এইচএসসি পরীক্ষা ৬ জুন থেকে শুরু হবে।
বৃহস্পতিবার (১৪ মে) সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন নতুন সময়সূচি ঘোষণা করেন।

শিক্ষামন্ত্রী জানান, ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ৬ ফেব্রুয়ারি। অন্যদিকে, এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে ৬ জুন এবং শেষ হবে ১৩ জুলাই।

প্রস্তাবিত রুটিন অনুযায়ী, ২০২৭ সালের এইচএসসি পরীক্ষা শুরু হবে ৬ জুন থেকে। প্রথম দিন সকালে বাংলা ১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ৮ জুন বাংলা ২য় পত্র, ১০ জুন ইংরেজি ১ম পত্র, ১২ জুন ইংরেজি ২য় পত্র এবং ১৪ জুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান পরীক্ষাগুলো যথাক্রমে ১৭ জুন, ২৩ জুন এবং ১ জুলাই অনুষ্ঠিত হবে। ১৩ জুলাই সমাজবিজ্ঞান ও সমাজকর্ম পরীক্ষার মাধ্যমে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে। এ ছাড়া, ১৮ জুলাইয়ের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছে। এইচএসসি পরীক্ষায় মোট ৭৭টি পত্র থাকবে এবং এটি শেষ করতে ২১ দিন সময় লাগবে।

উভয় পরীক্ষার ক্ষেত্রেই শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে। তত্ত্বীয় পরীক্ষার জন্য নির্ধারিত উত্তরপত্র ব্যবহার করতে হবে এবং কোনোভাবেই ব্যবহারিক উত্তরপত্র তত্ত্বীয় পরীক্ষায় ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন: ২০২৭ সালের এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

তবে ২০২৭ সালের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা এখনও চূড়ান্ত না হওয়ায় রুটিনের তারিখে পরিবর্তন আসতে পারে বলে জানানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments