spot_img
Monday, May 4, 2026
Homeজাতীয়সারাদেশচট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের রাশেদ সভাপতি শাহজাহান সম্পাদক

চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের রাশেদ সভাপতি শাহজাহান সম্পাদক

বাংলাগেজেট রিপোর্ট : বাংলাদেশ আওয়ামী যুবলীগের চট্টগ্রাম উত্তর জেলা ইউনিটের ৩২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে এস এম রাশেদুল আলমকে সভাপতি ও মো. শাহজাহানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

এছাড়া কমিটিতে – সামসুদ্দোহা সিকদার আরজু, মো. নুরুল মোস্তফা মানিক, অ্যাডভোকেট দীপক কান্তি দত্ত, রাজিবুল আহসান সুমন, মো. মিজানুর রহমান, মো. শহিদুল আলম, নাছির হায়দার করিম বাবলু, আশেক ই ইলাইহী সোহেল ও মো. মোশারফ হোসেনকে। এতে যুগ্ম-সাধারণ সম্পাদক করা হয়- সৈয়দ মঞ্জুর আলম, মো. এরশাদ হোসেন ও আব্দুল করিমকে সহ-সভাপতি করা হয়েছে।

আবুল বসর, মো. ফোরকান, এম এ খালেদ চৌধুরী ও মো. আবু তৈয়বকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

কমিটির গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক করা হয়েছে মো. গিয়াস উদ্দিন চৌধুরীকে, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহজাহান, শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, আইনবিষয়ক সম্পাদক বিমল চন্দ্র নাথ, ত্রাণ সম্পাদক মো. সাহেদ সরওয়ার, সমাজকল্যাণ সম্পাদক মো. রাশেদ খান, সাংস্কৃতিক সম্পাদক মো. ওসমান চৌধুরী, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এস এম আল নোমান, ক্রীড়া সম্পাদক মোশারফ হোসেন মান্না, পরিবেশ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. হাছান মুরাদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক পদ পেয়েছেন মো. আবু সৈয়দ।

এছাড়া কমিটিতে অ্যাডভোকেট এস এম অহিদুল্লা, মো. ফজলে কাদের ও বাবলুকে সদস্য করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments