spot_img
Thursday, May 7, 2026
Homeআন্তর্জাতিকসৌদি আরবে বসবাসকারী বাংলাদেশিদের জন্য সুখবর

সৌদি আরবে বসবাসকারী বাংলাদেশিদের জন্য সুখবর

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি প্রবাসী বসবাসকারী বাংলাদেশিদের জন্য দেশটির রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে ‘ই-পাসপোর্ট’ চালু করা হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ‘ই-পাসপোর্ট’ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স এস এম রাকিবুল্লাহ।

দূতাবাসের অডিটরিয়ামে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে আগত প্রবাসী বিশিষ্ট ব্যক্তি, পেশাজীবী, মিডিয়া ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণীর বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ এবং বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসসমূহে ই-পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া সম্পর্কে ঢাকা থেকে আগত সহকারী প্রকল্প পরিচালক মেজর সুমিরিয়ার সাদেকিন উপস্থিত বাংলাদেশিদের সম্যক ধারণা প্রদান করেন।

মেজর সুমিরিয়ার সাদেকিন বলেন, আবেদনকারীরা ৫ বছর বা ১০ বছর মেয়াদের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন প্রাপ্তির এক মাসের মধ্যে ই-পাসপোর্ট সরবরাহ করা সম্ভব হবে।

সভাপতির বক্তব্যে চার্জ দ্যা অ্যাফেয়ার্স বলেন-সৌদি আরবে বাংলাদেশের ৪৬ তম মিশন হিসেবে ‘ই-পাসপোর্ট’ সেবাটি চালু করা হলো। ই-পাসপোর্ট সেবাদানের জন্য ইতোমধ্যে দূতাবাসে ২০টি বুথ স্থাপন করা হয়েছে।

এছাড়াও দূতাবাস বিভিন্ন শহরে কন্সুলার পরিষেবা প্রদানের সময় ই-পাসপোর্টের আবেদন গ্রহণ করা হবে বলে তিনি জানান।

দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স আরও জানান, ই-পাসপোর্টের পাশাপাশি, ইলেক্ট্রনিক ট্রাভেল পারমিট সেবাও দূতাবাসে শুরু করা হয়েছে।

এছাড়াও ই-পাসপোর্ট সম্পর্কে কারও কোন জিজ্ঞাসা থাকলে তিনি দূতাবাসের টোল ফ্রি নাম্বারে অথবা দূতাবাসে এসে সংশ্লিষ্ট শাখায় সরাসরি যোগাযোগের জন্য অনুরোধ জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments