spot_img
Thursday, May 7, 2026
Homeখেলাধুলাভারতের কাছে হেরে পয়েন্ট টেবিলে ছয়ে নেমে গেল বাংলাদেশ

ভারতের কাছে হেরে পয়েন্ট টেবিলে ছয়ে নেমে গেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ভারতের কাছে ২৮০ রানের বড় ব্যবধানে হেরেছে সফরকারী বাংলাদেশ। এই হারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে নেমে গেল টাইগাররা। দুর্দান্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত।

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জয়ের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠেছিলো বাংলাদেশ। ৪৫.৮৩ শতাংশ পয়েন্ট ছিলো টাইগারদের। প্রথম টেস্ট হেরে পয়েন্ট ও চতুর্থ স্থান হারিয়েছে টাইগাররা। ৭ ম্যাচে ৩ জয় ও ৪টি হারে ৩৯.২৯ শতাংশ পয়েন্ট আছে বাংলাদেশের।

বাংলাদেশ চতুর্থ থেকে ষষ্ঠ স্থানে নেমে যাওয়ায় উন্নতি হয়েছে শ্রীলংকা ও ইংল্যান্ডের। ৭ ম্যাচে শ্রীলংকার ৪২.৮৬ এবং ১৬ ম্যাচে ইংল্যান্ডের ৪২.১৯ শতাংশ পয়েন্ট আছে।

বাংলাদেশের বিপক্ষে জয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো ভারত। ১০ ম্যাচে ৭ জয়, ২ হার ও ১টি ড্রতে ৭১.৬৭ শতাংশ পয়েন্ট আছে টিম ইন্ডিয়ার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments