spot_img
Thursday, May 7, 2026
Homeআরোবিনোদনমা চান আমি প্রথম স্বামীর সঙ্গে থাকি: সানাই

মা চান আমি প্রথম স্বামীর সঙ্গে থাকি: সানাই

বিনোদন ডেস্ক : মডেল-অভিনেত্রী সানাই মাহবুব নিজের দ্বিতীয় বিয়ের খবর দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন। দেনমোহরে ১ কোটি ১ লাখ ১ টাকা ধার্য্য করে সুইডেন প্রবাসী সোহেল এফ খান (৪৫) নামের একজনকে বিয়ে করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন স্ট্যাটাস দিয়ে লিখেছেন দেনমোহরের এক টাকা উসুল করা হয়নি, পুরোটাই বাকি। তিনি বলেন, জানুয়ারিতে কিছু আনুষ্ঠানিকতা সম্পন্নের পরে বিস্তারিত জানাবো।

এদিকে অভিনেত্রী সানাইয়ের প্রথম স্বামী আবু সালেহ মুসা বলেছেন, তার সঙ্গে সানাইয়ের বিচ্ছেদই হয়নি। মুসার দাবি, আমরা তো একসঙ্গে একই বাসায় আছি।

তিনি বলেন, সানাই চাকরি করছে। নতুন করে বিয়ের বিষয় কেমনে কী বুঝতেছি না। আসলে মিডিয়া জগতের মানুষগুলোর ভাইরাল নেশা। আগে এসব খোঁজ রাখতাম এখন রাখি না।

তবে সানাই বলেছেনআমি কয়েক মাস আগেই এক ফেসবুক লাইভে তার সঙ্গে সংসার না করার তথ্য জানিয়েছিলাম।আমরা একসঙ্গে নেই। আমি বর্তমানে ঢাকায় রয়েছি, আর আমার পরিবার রংপুরে। এমনকি প্রথম স্বামীর সঙ্গে ৮ মাস আগেই বিচ্ছেদ হয়েছে।

সানাইয়ের পরিবারও তার দ্বিতীয় বিয়ের ব্যাপারে কিছু জানে না বলে দাবি করেছে। ২০২২ সালের ২৭ মে পারিবারিক আয়োজনে আবু সালেহ মুসাকে বিয়ে করেন সানাই।

সানাইয়ের মা মাকসুদা খাতুন মেরি বলেন, নতুন করে কোনো বিয়ের বিষয় জানা নেই। এটা ভুল কথা আমার মেয়ে চাকরি করে। আর আমার জামাইয়ের চাকরি চলে গেছে এজন্য রাগ করে এগুলো বলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments