বাংলাগেজেট রিপোর্ট : সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডে পতিত সরকারের প্রভাবশালী লোক জড়িত ছিল মর্মে প্রাথমিক তদন্তে তাদের নাম এসেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
রোববার (১৩ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ পৌরশহরের পুরাতন বাস স্টেশনের একটি হোটেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
অ্যাড. শিশির মনির বলেন, শুধু সরকারের দায়িত্বে ছিলেন তা নয়, তাদের পাশে থেকে যারা সহযোগিতা করেছেন, তাদের মধ্যেও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম এসেছে। আপাতত তদন্ত চলা অবস্থায় সুনির্দিষ্ট ব্যক্তির নাম বলায় আইনগত বাধা আছে, তাই আমি বলছি না। তবে ইন্ডিকেশন আছে, ইশারাই যথেষ্ট আমার মনে হয়। নামগুলো এলে এখন আর অসুবিধা হবে না। বেশ কয়েকটা রিপোর্ট আছে, রিপোর্টগুলো এখন পরীক্ষা করা হচ্ছে। আগামীকাল সোমবার (১৪ অক্টোবর) মিটিং আছে, সে মিটিংয়ে হয়তো আরেকটু ক্লিয়ার হওয়া যাবে।



