spot_img
Thursday, May 7, 2026
Homeজাতীয়রাজনীতিতারেক রহমানের সব মামলা প্রত্যাহারের দাবি

তারেক রহমানের সব মামলা প্রত্যাহারের দাবি

বাংলাগেজেট রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সব মামলাই রাজনৈতিক বলে দাবি করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। মামলা প্রত্যাহার না হলে আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেওয়া দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

সোমবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট বার ভবনে এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন এ হুঁশিয়ারি দেন।

ফোরামের আইনজীবীরা দাবি করেন, তারেক রহমানের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে কয়েকটি মিথ্যা মামলার ফরমায়েশী রায় ঘোষণা করা হয়েছে।

জয়নুল আবেদীন বলেন, ‘অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। অন্যথায় আইনজীবী সমাজ আবারও রাস্তায় নামতে বাধ্য হবে।’

বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কাসার কামালের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে জয়নুল আবেদীন আরো বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের দায়েরকৃত মামলাগুলোর ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না। এটা খুবই দুঃখজনক।

তারা অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত এসব মিথ্যা মামলা প্রত্যাহার করার জোর দাবি জানান।’
সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিরি সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও বিএনপি নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলীসহ ফোরামের নেতাসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments