spot_img
Wednesday, February 25, 2026
Homeজাতীয়রাজনীতিমানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

বাংলাগেজেট রিপোর্ট : পাঁচ বছর আগে আওয়ামী লীগকে নিয়ে মানহানির অভিযোগে করা মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক আরাফাতুল রাকিবের আদালত এ আদেশ দেন।

এ মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায় এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে খালাস দেওয়া হয়েছে। তারেক রহমানের আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ এ তথ্য জানিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, এ মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল রোববার। তবে দীর্ঘদিন ধরে কোনো সাক্ষী আদালতে আসেননি। এ জন্য আসামিপক্ষ মামলাটি নিষ্পত্তির জন্য আবেদন করে। পরে শুনানি শেষে আদালত ২৪৭ ধারায় তাদের মামলা থেকে খালাস দেন।

উল্লেখ্য, ২০১৯ সালে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিক বাদী হয়ে এ মামলা দায়ের করেছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments