spot_img
Thursday, May 7, 2026
Homeআন্তর্জাতিকইউক্রেনের আরো তিন গ্রাম দখলে নিল রাশিয়া

ইউক্রেনের আরো তিন গ্রাম দখলে নিল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব ইউক্রেনের দোনেস্ক অঞ্চলের আরও তিনটি গ্রামের দখল নিয়েছে তারা। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, রুশ বাহিনী কয়েক মাস ধরে পূর্ব ইউক্রেনে এগিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে মস্কোর সবচেয়ে বড় সাফল্য গত ১ অক্টোবর ইউক্রেনের কৌশলগত ভুহলেদার শহর দখল নেওয়া, যা আরও অগ্রগতির পথ খুলে দিয়েছে।

মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতিতে দাবি করেছে, তাদের বাহিনী কাতেরিনিভকা ও বোহোয়াভলেনকা গ্রামগুলো দখল করেছে। গ্রাম দুটি কুরাখোভ শহরের দক্ষিণে প্রায় ১৩ ও ১৫ কিলোমিটার দূরে অবস্থিত, সেখানে একটি তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে।

কুরাখোভ শহরটি দোনেৎস্কের গুরুত্বপূর্ণ পোকরভস্ক শহর থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে অবস্থিত।

পোকরভস্ক রাশিয়ার সীমান্তবর্তী দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনীর জন্য একটি মূল রসদ কেন্দ্র হিসাবে কাজ করে।

বিবৃতিতে আরও দাবি করা হয়, তাদের বাহিনী পোকরোভস্কের প্রায় ২৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত হিরনিক গ্রামের নিয়ন্ত্রণও নিয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments