spot_img
Thursday, May 7, 2026
Homeজাতীয়বিশ্বব্যাংকের সহযোগিতায় ৯ লাখ যুবককে প্রশিক্ষণ দেওয়া হবে: যুব ক্রীড়া উপদেষ্টা

বিশ্বব্যাংকের সহযোগিতায় ৯ লাখ যুবককে প্রশিক্ষণ দেওয়া হবে: যুব ক্রীড়া উপদেষ্টা

বাংলাগেজেট রিপোর্ট : যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের বেশকিছু পরিকল্পনার কথা তুলে ধরেছেন যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, যুব প্রশিক্ষণ ও যুব ঋণের মাধ্যমে উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থানের ব্যবস্থা করছে সরকার। বিশ্বব্যাংকের সহযোগিতায় ৯ লাখ যুবককে প্রশিক্ষণ দেওয়া হবে, যারা কোনো শিক্ষা বা কাজে নেই। আগামী দুই বছরে ৫ লাখ কর্মসংস্থান তৈরি করা হবে।’

শুক্রবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব দিবসের আলোচনায় তিনি একথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘গণ-অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে এই সরকার গড়ে উঠেছে। সংস্কার কার্যক্রমে যুবসমাজের সহযোগিতা ও মতামত প্রত্যাশা করে সরকার।’

তিনি বলেন, ‘৫ আগস্টের পর যারা ট্রাফিক কাজে যুক্ত হয়েছিল, তাদের আরও প্রশিক্ষণ শেষে সহ-পুলিশ হিসেবে নিয়োগ কার্যক্রম চলমান আছে। সাংবিধানিক ও কাঠামোগত সংস্কারের মাধ্যমে সমতা প্রতিষ্ঠার যে লক্ষ্য সেখানে সহায়ক ভূমিকায় থাকবে যুব সমাজ।’

যুব উপদেষ্টা বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের পরে জাতীয় যে নৈতিক বুস্টিং হয়েছে তারই ফল হিসেবে ক্রীড়া ক্ষেত্রে আমাদের বেশকিছু অর্জন এসেছে।’

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার এবং আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘যে প্রজন্ম জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে, তারাই আগামীর বাংলাদেশ গড়ার দায়িত্ব নেবে। প্রমাণ করতে হবে, যে প্রজন্ম স্বপ্ন দেখতে পারে, তারা স্বপ্ন পূরণও করতে পারে। মাতৃভূমি অথবা মৃত্যু এর যেকোনো একটিকে বরণ করে নেওয়ার প্রতিজ্ঞা নিয়ে জুলাই বিপ্লব হয়েছে।’তিনি বলেন, ‘তারুণ্যই হবে দেশের চালিকাশক্তি। দেশ গঠনের যে সময় সেখানে তরুণরাই এগিয়ে আসবে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments