spot_img
Saturday, May 2, 2026
Homeজাতীয়সারাদেশ১৩ বছর পর দেশে ফিরলেন সাবেক এএমপি কায়কোবাদ

১৩ বছর পর দেশে ফিরলেন সাবেক এএমপি কায়কোবাদ

ডেস্ক রিপোর্ট : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে করা মিথ্যা মামলায় খালাস পেয়ে দীর্ঘ ১৩ বছরের প্রবাসজীবনের ইতি টেনে দেশে ফিরলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। রবিবার বেলা ১১টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বিএনপির এই নেতা।

বিমানবন্দর থেকে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে মুরাদনগর গিয়ে তার বাবা-মায়ের কবর জিয়ারত করবেন।

মোফাজ্জল হোসেন কায়কোবাদ বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ মুরাদনগর আসন থেকে পাঁচ পাঁচবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য।

২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও এফবিসিসিআইয়ের সাবেক দুবারের সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুনকে ১ লাখ ৭ হাজার ৫১১ ভোটে পরাজিত করেছিলেন তিনি।

২০০৮ সালের ৯ম জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপির হয়ে একই আসনে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে ১ লাখ ২৪ হাজার ৩৮৬ ভোটে পরাজিত করে এমপি নির্বাচিত হয়েছিলেন।

জনপ্রিয় এই নেতার আগমনে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বহু নেতাকর্মী উপস্থিত হন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments