spot_img
Wednesday, May 6, 2026
Homeআন্তর্জাতিকআমেরিকায় ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগ করতে চায় সৌদি আরব

আমেরিকায় ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগ করতে চায় সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান জানিয়েছেন, তার দেশ আগামী চার বছরে আমেরিকায় ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগ করতে চায়। গতকাল (বুধবার) রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে এই পরিকল্পনার কথা জানান।

ফোনালাপে সৌদি যুবরাজ বলেন, ট্রাম্প প্রশাসনের প্রত্যাশিত সংস্কার ‘অভূতপূর্ব অর্থনৈতিক সমৃদ্ধি’ তৈরি করতে পারে। সৌদি আরব এ সুযোগের সদ্ব্যবহার করতে চায়। আরো সুযোগ সৃষ্টি হলে বিনিয়োগের পরিমাণ আরো বাড়তে পারে

বৃহস্পতিবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, দ্বিতীয় দফায় আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে ফোনে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ওভাল অফিসে (মার্কিন প্রেসিডেন্টের কার্যালয়) ফিরে আসার জন্য ট্রাম্পকে নিজের এবং রাজা সালমানের পক্ষ থেকে অভিনন্দন জানান তিনি। বিন সালমান বলেন, সৌদি নেতারা আমেরিকার জনগণের আরও অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। এ সময় ট্রাম্প রাজা সালমান ও যুবরাজকে ধন্যবাদ জানান এবং উভয় দেশের সাধারণ স্বার্থে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন।

২০১৭ সালে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে ট্রাম্প সৌদি আরবে গিয়েছিলেন। সৌদি আরবে তিনি রাজা সালমান ও যুবরাজ বিন সালমান সঙ্গে রিয়াদে বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। যেখানে তিনি তরবারি নৃত্য এবং বিমান বাহিনীর ফ্লাই-পাস্টের মাধ্যমে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান উপভোগ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments