স্পোর্টস ডেস্ক : শুক্রবার তামিম ইকবাল হাসপাতাল থেকে বাসায় ফিরলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার চার দিন পর ছাড়পত্র পেয়ছেন। চিকিৎসক জানিয়েছেন, বাসায় ফিরে অন্যতম ওপেনারকে পুরোপুরি বিশ্রামে থাকতে হবে।
সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন বুকে ব্যথা নিয়ে পাশের কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে ভর্তি হন তামিম। এনজিওগ্রামে হার্টে ব্লক ধরা পড়ে। অবস্থা সংকটাপন্ন বিবেচনায় সেখানেই হার্টে রিং পরানো হয়।
পরে সেখান থেকে নেওয়া যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। শুক্রবার দুপুরে ছাড়পত্র নিয়ে বাসায় ফেরেন তামিম।
ডাক্তারের ব্রিফিংয়ে বলা হয়, সুস্থ জীবন চাইলে ধুমপান ছেড়ে খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে তামিমকে।
ডাক্তারদের পক্ষ থেকে বলা হয়, “তামিমের ফ্যামিলি হিস্ট্রি খারাপ। ওদের পরিবারের রক্ত জমাট বেধে যাওয়ার একটা প্রবণতা আছে। তামিমের আবারো হার্ট অ্যাটাক হওয়অর চান্স আছে।“



