spot_img
Tuesday, May 5, 2026
Homeখেলাধুলাআর্জেন্টিনার কাছে চার গোলে পরাজিত ব্রাজিল : অধিনায়কের ক্ষমা প্রার্থনা

আর্জেন্টিনার কাছে চার গোলে পরাজিত ব্রাজিল : অধিনায়কের ক্ষমা প্রার্থনা

স্পোর্টস ডেস্ক : হুঙ্কার দিয়েও ৪-১ গোলের বিশাল ব্যবধানে হেরে গেল ব্রাজিল। শুরু থেকে শেষ পর্যন্ত বলের পেছনে দৌড়াতে সময় গেছে ব্রাজিল দলের। অন্যদিকে অদম্য স্পৃহা নিয়ে একের পর এক আক্রমণ করে গোল দিয়ে নাস্তানাবুদ করে ছেড়েছ মেসির দল। আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের সবচেয়ে বাজে পরাজয়ের পর ব্রাজিল অধিনায়ক মার্কিনিয়োস সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন। কোচ দরিভাল জুনিয়র প্রতিপক্ষ কোচের কাছে পর্যুদস্ত হওয়াটা স্বীকার করে নিয়েছেন।

বাংলাদেশ সময় বুধবার সকালে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলকে ৪-১ গোলে হারায় আর্জেন্টিনা। এই স্কোরলাইনেও আসলে ম্যাচের প্রকৃত চিত্র বোঝা যাচ্ছে না। ম্যাচ জুড়ে আর্জেন্টিনার দাপট ছিল এতটাই বেশি। মাঠে ব্রাজিলকে খুঁজে পাওয়া যায়নি।
খেলায় পরাজয়ের পর সমর্থকদের কাছে মাথা নুয়ে বার্তা দিলেন মার্কিনিয়োস “ম্যাচের শুরুটাই আমাদের ছিল বাজে। আমরা যা করতে পারি, এর গড়পড়তারও নিচে ছিল তা এবং ওরা আত্মবিশ্বাসে টগবগ করে ছুটছে। ওরা জানে, কীভাবে স্মার্ট ফুটবল খেলতে হয়। সমর্থকদের জন্য খারাপ লাগছে, ক্ষমা প্রার্থনা করছি।”

৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনার বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গেছে এই ম্যাচের আগেই। এই পরাজয়ের পর ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে বাছাইয়ের পয়েন্ট তালিকায় চারে আছে ব্রাজিল। সমান পয়েন্ট নিয়ে তিনে আছে উরুগুয়ে, পাঁচে প্যারাগুয়ে। ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে একুয়েডর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments