spot_img
Wednesday, May 6, 2026
Homeআরোবিনোদনঅভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল

অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক : দুপুরের পর থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অভিনেতা সিদ্দিকুর রহমানের একটি ভিডিও। সেখানে দেখা গেছে উত্তেজিত কিছু জনতা সিদ্দিককে বেধড়ক মেরেছে। এসময় তার পরনের পোশাক ছিড়ে গেছে ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর কাকরাইল এলাকায় এই ঘটনা ঘটে।

ভিডিওতে এক যুবকের কথা শুনা গেছে, থানায় নিয়ে যাওয়া হচ্ছে সিদ্দিকুর রহমানকে। তবে কোন থানায় নেয়া হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি জানতে অভিনেতা সিদ্দিকুর রহমানের মুঠোফোনে কল দিয়ে কোনো সাড়া মেলেনি। তার ঘনিষ্টজনেরা এ বিষয়ে কিছু বলতে পারছেন না।

ভিডিওটি মঙ্গলবার সোশ্যাল মিডিয়াতে বেশ উত্তেজনার জন্ম দিয়েছে।

অভিনেতা সিদ্দিকের জন্ম টাঙ্গাইলের মধুপুর উপজেলায়। প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে তিনি অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত। পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। কয়েক বছর ধরে পরিকল্পনা করছেন নির্বাচন করবেন। ঢাকা-১৭ আসন ও টাঙ্গাইল-১ (মধুপুর ও ধনবাড়ি) সংসদীয় আসন থেকে একাধিকবার আওয়ামী লীগের হয়ে মনোনয়ন নেওয়ার চেষ্টা করে পাননি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments