বাংলাগেজেট রিপোর্ট : সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে সুপ্রিম কোর্ট বিক্ষোভ মিছিল ও সমাবেশকরেছেন ক্ষুব্ধ আইনজীবিরা।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এ বিক্ষোভের আয়োজন করে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা দেশের গণতন্ত্র ও মানবাধিকার ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান।
আইনজীবী নেতারা বলেন, খায়রুল হকের কঠোর বিচার নিশ্চিত করতে হবে। যেন ভবিষ্যতে তার মতো কোনো বিচারপতি তৈরি না হয়। তার বিচারের দাবিতে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এখনও দেশের উচ্চ ও অধস্তন আদালতে যেসব দলবাজ ও ফ্যাসিবাদের দোসর বিচারকরা বহাল আছে উল্লেখ করে তাদের অবিলম্বে অপসারণ করার দাবি জানান তারা।



