spot_img
Monday, May 4, 2026
Homeখেলাধুলাচ্যাম্পিয়ন মেয়েদের ১ কোটি টাকা পুরস্কারসহ সম্বর্ধনা দেবে সেনাবাহিনী

চ্যাম্পিয়ন মেয়েদের ১ কোটি টাকা পুরস্কারসহ সম্বর্ধনা দেবে সেনাবাহিনী

বাংলাগেজেট রিপোর্ট : হিমালয়ের দেশে ইতিহাস গড়েছেন বাংলাদেশের মেয়েরা। স্বাগতিক নেপালকে হারিয়ে সাফের চ্যাম্পিয়ন হয়েছেন সাবিনা-সানজিদারা। এই চ্যাম্পিয়ন মেয়েদেরকে এক কোটি টাকা পুরস্কার দেবে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার রাতে আইএসপিআর এক বিবৃতিতে খবর জানিয়েছে। বিবৃতিতে জানানো হয়, আগামী ২৭ সেপ্টেম্বর বিজয়ী মেয়েদের সংবর্ধনার সাথে তাদের এক কোটি টাকা পুরস্কার দেওয়া হবে।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২২ এর অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক আগামী ২৭ সেপ্টেম্বর ২০২২ সংবর্ধনা ও এক কোটি টাকা পুরস্কার প্রদান করা হবে।’

বুধবার দেশে ফেরার দিন কয়েকটি সুখবর পেয়েছেন সাবিনারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাবিনাদের ৫০ লাখ টাকা পুরস্কার দেবে। ব্যক্তিগত তহবিল থেকে সমান ৫০ লাখ করে দেবেন বাফুফের দুই সহ-সভাপতি আতাউর রহমান ভুঁইয়া ও সালাম মুর্শেদী।

জাতিসংঘ অধিবেশন থেকে দেশে ফেরার পর চ্যাম্পিয়ন মেয়েদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থ পুরস্কার তুলে দেবেন বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার।
গত বুধবার চ্যাম্পিয়ন হয়ে সাফ ফুটবলে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments