spot_img
Wednesday, May 6, 2026
Homeজাতীয়ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে শনিবার বিক্ষোভ মিছিল

ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে শনিবার বিক্ষোভ মিছিল

ডেস্ক রিপোর্ট : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনকে বসানোর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে। গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগরভবনের সামনে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে এ কর্মসূচি শুরু হয়। এতে প্রধান সমন্বয়কারী হিসেবে বক্তব্য রাখেনঅবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মশিউর রহমান।

ঢাকাবাসীর ব্যানারে বিপুলসংখ্যক মানুষ গুলিস্তানে নগরভবনের সামনে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। বৃহস্পতিবারসকাল থেকে ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের সামনে বিক্ষোভকারীরা জড়ো হন। ‘নগরবাসীর আয়োজনে নগর ভবন অবরোধ’ ব্যানারে সজ্জিত হয়ে তারা ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে সমবেত হন।

অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মশিউর রহমান কর্মসূচি ঘোষণা করে বলেন, ‘ইশরাকের শপথ নিয়ে নানা টালবাহানা করা হচ্ছে। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও অন্তর্বর্তী সরকারের কয়েকজন ব্যক্তির কারণে জনতার মেয়র ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেয়া হচ্ছে না। শপথের মাধ্যমে ইশরাককে দায়িত্ব বুঝিয়ে না দেয়ায় বৃহস্পতিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করেন। শুক্রবার বিরতি দিয়ে তিনি আগামী শনিবার বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষনা করেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট প্রকাশিত হলেও ইশরাক হোসেনকে এখনো শপথ পড়িয়ে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি। তারা বলেন, ‘জনতার নির্বাচিত মেয়র ইশরাক। তাকে শপথ না পড়ানো সংবিধান ও গণতন্ত্রের সঙ্গে প্রতারণা।
আন্দোলনকারীরা বলেন, মশামুক্ত, দুর্নীতিমুক্ত ও বাসযোগ্য ঢাকা গড়তে জনবান্ধব মেয়র হিসেবে ইশরাকই উপযুক্ত ব্যক্তি। তাঁকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে তাঁরা আরও কঠোর কর্মসূচি দেবেন।

ডিএসসিসির অনেক সাধারণ কর্মচারী দ্বিতীয় দিনের আন্দোলনে সংহতি জানান। তাঁরা কাজ বন্ধ রেখে নগর ভবনের সব ফটকে তালা লাগিয়ে অবস্থান নেন।

দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে তারা জানান।

বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭ মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

কর্মসূচিতে পুরান ঢাকাসহ ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক মানুষ অংশ নেয়। প্রতিটি ওয়ার্ড থেকে পৃথক মিছিল নিয়ে ইশরাকের সমর্থকরা প্রথমে নগরভবনের সামনের সড়কে এবং পরে নগরভবন প্রাঙ্গণে অবস্থান নেন। বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments